পে-স্কেল দেওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ PM
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হয়েছে। এতে ক্ষমতায় গেলে যুগোপযোগী পে-স্কেল দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) দলীয় ইশতেহার সাংবাদিকদের সামনে তুলে ধরার সময় এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম।

ইসলামী আন্দোলন জানিয়েছে, প্রতি মাসে ৫ হাজার টাকা হতদরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা দেওয়া হবে; প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার থাকবে। ১৮ থেকে ২৪ বছরের যুবাদের জন্য সুদমুক্ত, জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা হবে।

সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্যকার্ড, ভর্তুকিমূল্যে কৃষি উপকরণ দেয়া ও বিভিন্ন সেবা সহজে পৌছাতে কৃষিকার্ড চালু করবে দলটি। ন্যাশনাল জব পোর্টাল থাকবে, যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে।

কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযন্ত কেন্দ্র গড়ে তোলা হবে। ঢাকাসহ সব নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্রাঞ্চাইজভিত্তিক বাস ব্যবস্থাপনা থাকবে। সেবাকেন্দ্রিক কর ব্যবস্থা হবে। সকলের জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা থাকবে। 

নারী পোশাক কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। কওমি সনদের স্বীকৃতির পুর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামের পদায়নেরও প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী আন্দোলন। 

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬