ভারত আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়: মেজর হাফিজ

২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ AM
মেজর হাফিজ

মেজর হাফিজ © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, 'ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়। খেয়ে থাকি বা না খেয়ে থাকি—আমরা ভারতের গোলামী করবো না।'

তিনি বলেন, 'ভারত দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। ক্ষমতা হারানোর পর আবারও তাকে সেই দেশের আশ্রয়ে যেতে হয়েছে। শেখ হাসিনা অবৈধ ও অন্যায়ভাবে প্রায় ১৫ বছর দেশ শাসন করেছেন। তার শাসনামলে যারা অন্যায়ের প্রতিবাদ করতেন, তাদের ‘আয়না ঘর’-এ বন্দি করে অমানবিক নির্যাতন চালানো হতো।'

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীনগর বাজারে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ আরও বলেন, 'তথাকথিত ‘হ্যাঁ-না ভোটের’ কোনো আইনি ভিত্তি নেই এবং এ বিষয়ে বিএনপির স্পষ্ট আপত্তি ছিল। তবে নির্বাচন সঠিকভাবে না হওয়ার আশঙ্কায় দলটি অনিচ্ছা সত্ত্বেও এতে সম্মত হয়েছে। নির্বাচনের পর বিএনপি বিষয়টি পুনরায় পর্যালোচনা করবে বলেও জানান তিনি।'

তিনি উপস্থিত জনসাধারণ, বিশেষ করে তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, 'যোগ্য ও সৎ প্রার্থী বিবেচনা করে ধানের শীষে ভোট দিতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নারীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে—দাঁড়িপাল্লা বা ফুলকপিতে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। অথচ সেই দলটি সংসদের ৩০০ আসনের মধ্যে একজন নারী প্রার্থীও দেয়নি। তারা সবসময় নারীদেরকে শুধুই ব্যবহার করে আসছে।'

বদরপুর দক্ষিণ বিএনপির সভাপতি মো. মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ হাওলাদার, বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মেম্বারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9