‘মামলা করলি কেন, এখন তোরে যদি আমি কোপাই, ধরবে কেডা’

০৫ মার্চ ২০২৬, ০৩:২০ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

পটুয়াখালীর বাউফলে বাকি দিতে অস্বীকার করায় এক দোকানিকে মারধর ও থানায় অভিযোগ করায় মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ হুমকি দেওয়ার মুঠোফোন কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে।

কল রেকর্ডে শোনা যায়, সোহেল বলছেন, ‘আমি বাকি খাব কি না, তুই না জেনে বললি কেন? তাই তোকে একটা থাপ্পড় দিছি। তুই বাজারের কাউকে বিচার না দিয়ে মামলা করলি কেন? এখন তোরে যদি আমি কোপাই, ধরবে কেডা’

বুধবার (৪ মার্চ) উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের বাজার রোডে একটি চায়ের দোকানির সঙ্গে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকানির নাম ওলি শিকদার (২৬)। অভিযুক্ত সোহেল আহমেদ ওরফে মচকি সোহেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী এবং সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ক্যাডার হিসেবে পরিচিত।

ভুক্তভোগী ওলি শিকদার জানান, বুধবার সকালে সোহেল দোকানে এসে সিগারেট চান। বাকিতে সিগারেট বিক্রি করবেন না জানালে সোহেল তাকে মারধর শুরু করেন। পরে বাজার সমিতির সিদ্ধান্তে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগ করার কারণে ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে সোহেল আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি। ফলে কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

হুমকি প্রসঙ্গে জানতে চাইলে, ভুক্তভোগীর নিরাপত্তার বিষয় পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬