গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: ড. মাহাদী আমিন

২১ জানুয়ারি ২০২৬, ০২:৫২ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ PM
বিএনপির নির্বাচন কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন

বিএনপির নির্বাচন কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন © ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাচন কমিটির মুখপাত্র ড. মাহাদী আমিন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তিনি বলেন, আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন, তারা যখন ঢাকায় এসেছিলেন, আমরা তাদের সবাইকে বলেছি, নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেব।

তিনি আরও বলেন, জুলাই চার্টারে এবং জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, আমাদের সেইভাবে কিছুটা নোট অব ডিসেন্ট ছিলো সেগুলোকে ধারণ করে গণঅভ্যুত্থানের পর মূল রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন, সরকারের ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং জবাবদিহিতার মতো কাজগুলো নিয়ে বিএনপি এগোচ্ছে। আমাদের যে ৩১ দফা রয়েছে সেখানে সংস্কারের সব চাইতে মৌলিক ভিত্তিগুলো ধারণ করে। সুতরাং আমরা বলছি, গণভোটে ‘হ্যাঁ’ ভোটে অবস্থান নেবো।

মাহাদী আমীন বলেন, নোট অব ডিসেন্টে, গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে, সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান, এটা দলের সবাইকে বলে দিয়েছি।

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9