ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ও জামায়াত প্রার্থী দেলাওয়ারের মনোনয়ন বৈধ

০৩ জানুয়ারি ২০২৬, ০১:০৫ PM
মির্জা ফখরুল ইসলাম ও দেলাওয়ার হোসেন

মির্জা ফখরুল ইসলাম ও দেলাওয়ার হোসেন © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ বলে জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের ২৩৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছিলেন। সেই তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে তার নিজের নামও অন্তর্ভুক্ত ছিল। আজ মনোনয়নপত্র বৈধ হওয়ার মধ্য দিয়ে এই হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী লড়াইয়ের পথ আরও সুগম হলো।

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9