খালেদা জিয়ার চলে যাওয়ার ফলে তৈরি ইমোশন বিএনপির জয়ে জোরালো ভূমিকা রাখবে

০১ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার চলে যাওয়া নির্বাচনের ওপর কোন নেতিবাচক প্রভাব পড়বে না। বরং আমি মনে করি, এই যে তার চলে যাওয়ার মধ্যদিয়ে সারাদেশে সাধারণ মানুষের মধ্যে যে ইমোশন তৈরি হয়েছে, যে ভালোবাসা তৈরি হয়েছে সেই ইমোশন, সেই ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির  বিজয়ে আরও জোরালো ভূমিকা রাখবে। বিপুল ভোটে বিএনপি বিজয়ের মধ্যদিয়ে জনগণের কল্যাণের লক্ষ্যে সরকার গঠন করবে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহসহ অন্যান্য নেতারা সাক্ষাৎ শেষে কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় খালেদা জিয়ার চলে যাওয়ায় তারেক রহমানের ওপর কোন চাপ তৈরি হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন,  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সেই জাতীয়তাবাদী দর্শনের চেতনা, সেই পতাকাকে সারাজীবন এগিয়ে নিয়ে গিয়েছেন, তাকে আরও শক্তিশালী করেছেন। জনগণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করেছেন। তার সেই আদর্শ, তার সেই দর্শন, তার সেই পতাকাকে আমাদের নেতা তারেক রহমান গুরু দায়িত্ব হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাবেন। শক্তিশালী করবেন।

TDC 825x465 (14)
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছারছীনা দরবার শরিফের পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেত্রী জীবনের শেষ দিন পর্যন্ত অসুস্থ থেকেও এদেশ ছেড়ে যাননি। এমনকি তিনি চিকিৎসার জন্যও বিদেশ যেতে চাননি। জনগণ এসবই দেখেছে। গণতন্ত্রের প্রতি, দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা ও অবদান—মানুষ তা উপলব্ধি করেছে। সেই কারণেই শেষ শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে সারাদেশ থেকে মানুষ পাগলের মতো ছুটে এসেছে। এগুলোই জনগণের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মনে যে আবেগ ও ভালোবাসা তৈরি হয়েছে, সেটাই বিএনপির বিজয়ে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, ছারছীনা দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের নেতৃত্বে আরও ছিলেন মীর্জা নুরুর রহমান বেগ, নায়েবে আমির বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ড. সৈয়দ শারাফত আলী, নাযেমে আলা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মির্জা শোয়েবুর রহমান বেগ, সদস্য মজলিসে আমেলা, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মাওলানা হেমায়েত বিন তৈয়ব, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ।

নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বৃষ্টি
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9