বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ AM
খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের জন্য শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামায়াতের নায়েবে আমির

খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের জন্য শোক বইয়ে স্বাক্ষর করেছেন জামায়াতের নায়েবে আমির © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশের জন্য শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে এ বইয়ে স্বাক্ষর করেন তিনি। বইটি স্মারক হিসেবে সংরক্ষণ করবে বিএনপি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানা সভাপতি, ঢাকা-১৭ আসনে জামায়াতের নমিনি ডা. এসএম খালিদুজ্জামান। 

এসময় জামায়াতে ইসলামী নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত নেতৃবৃন্দের প্রতি সমবেদনা জানান।

 

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬