আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম

৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ AM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ AM
ঢাকা-১১ আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম © সংগৃহীত

জোটের সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসন ছেড়ে দেওয়া জামায়াত ইসলামীর প্রার্থী আতিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এ আসন থেকেই নির্বাচন করবেন।

নাহিদ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় আতিকুরের বাসায় যান। এসময় নাহিদকে ফুলেল শুভেচ্ছা জানান আতিকুরসহ জামায়াত নেতারা। সেখানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে এনসিপির সঙ্গে জামায়াতের আসন সমঝোতা হওয়ার পর আতিকুর সোমবার (২৯ ডিসেম্বর) নাহিদকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া, প্রচারণা কার্যক্রম ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা সবাই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ অনুগত ও আস্থাশীল। ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করবো ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদের সব প্রচেষ্টা তার সন্তুষ্টি ও দ্বীনের বিজয়ের জন্য কবুল করুন। আমিন।’

৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে অস্ত্রসহ ঘোরাঘুরির সময় যুবককে আটক করলেন ছাত্রদল নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাবি
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950