শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ PM
হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

হাদির অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির © টিডিসি ফটো

শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের খোঁজ নিয়েছেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা শহীদ হাদির অসুস্থ মায়ের খোঁজ নেন তিনি।

তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকবৃন্দকে অনুরোধ জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

আমিরে জামায়াতের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ এর নেতৃবৃন্দ। 

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬