বিদ্রোহী প্রার্থী হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার

৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ PM
জামায়াত নেতা অধ্যাপক মো. জসিম উদ্দিন

জামায়াত নেতা অধ্যাপক মো. জসিম উদ্দিন © সংগৃহীত

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিন। অতীতে তিনি এই আসনে প্রার্থী হয়ে বিএনপির প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

এর আগে গতকাল ২৮ ডিসেম্বর ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অধ্যাপক মো. জসিম উদ্দিন। দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জামায়াত নেতা অধ্যাপক জসিম উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে তার অনুসারীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই আসনে অধ্যাপক জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অতীতে তিনি এই আসনে দলীয় প্রার্থী হয়ে বিএনপির প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এসব কারণে তিনি অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণও করেছেন। কিন্তু এবারের নির্বাচনে তৃণমূলের জনপ্রিয় এই নেতাকে অন্যায়ভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। আগামীতেও দলীয় শৃঙ্খলার প্রশ্নে জামায়াতে ইসলামী আপোষহীন থাকবে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, সাংগঠনিক নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 

৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950