স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ AM
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন © সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সাভারের দিকে রওনা হয়ে রাত ১০টা ১১ মিনিটে সেখানে পৌঁছান তিনি।

সেখানে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই এ বইয়ে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর, জাতীয় স্মৃতিসৌধ থেকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসায় পৌঁছান রাত ১১ টা ৫২ মিনিটে।

জাতীয় স্মৃতিসৌধ বেদীতে শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশ্য তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক বেশি দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন। আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬