তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু

২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ AM
কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম

কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে নড়াইলের কৃষক দল নেতা মুন্সি খায়রুজ্জামান আলম মারা গেছেন। তিনি লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়েন মুন্সী খায়রুজ্জামান আলম। দ্রুত তাকে ভাঙ্গা সরকারি হাসপাতালে নেওয়া হলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, নড়াইল জেলা বিএনপির গাড়িবহরের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন মুন্সি খায়রুজ্জামান আলম। পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় নড়াইল-ঢাকা মহাসড়কে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

এক শোকবার্তায় মো. মনিরুল ইসলাম বলেন, মুন্সি খায়রুজ্জামান আলম ছিলেন দলের একজন নিবেদিত ও ত্যাগী নেতা। তার মৃত্যুতে নড়াইল জেলা বিএনপি একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠককে হারাল। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাত্রা করেও তিনি সেই সৌভাগ্য অর্জন করতে পারলেন না—এটি দলের জন্য গভীর বেদনার।

এসময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

খাওয়াতে বা কাঁদলেই শিশুর হাতে স্মার্টফোন, অজান্তেই যেসব ঝুঁ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে পছন্দের শীর্ষে থাকা তিন প্রতিষ্ঠা…
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০৮ নভেম্বর ২০২৬
গলাচিপা মৎস্য অফিসে সূর্যাস্তের পরও উড়ল জাতীয় পতাকা, অবহেলা…
  • ০৮ নভেম্বর ২০২৬
কর্মসূচিতে উপস্থিত না থাকায় জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ, …
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950