আগুনে পুড়ে শিশুর মৃত্যু, সেই দগ্ধ বিএনপি নেতার চারদিন পর মামলা

২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ AM
বিএনপি নেতার বসতঘরে অগ্নিকাণ্ড

বিএনপি নেতার বসতঘরে অগ্নিকাণ্ড © সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে শিশু আয়েশা আক্তার বিনতির (৮) মৃত্যু ও তিনজন দগ্ধের ঘটনায় চারদিন পর মামলা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেন অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় এ মামলা করেন।

সদর মডেল থানার ওসি ওয়াহেদ ফারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল বাদী হয়ে মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তদের আগুনে তার মেয়ে আয়েশা মারা যায়। এছাড়া বেলালসহ তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এরমধ্যে স্মৃতি ৯০ শতাংশ পুড়ে গেছে। সে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে ভর্তি। বিথির শরীরের ২ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসা শেষে সে পরিবারের সঙ্গে রয়েছে।

স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬