বসতঘরে আ/গুন: ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন দাদি-নাতনি

২৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ PM
বসতবাড়িতে আগুনের প্রতীকী ছবি

বসতবাড়িতে আগুনের প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরের আগুনে পুড়ে ঘুমন্ত দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। এ সময় আগুনে ছয়টি বসতঘর পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের কাদিরপাড়া ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার রুমি আক্তার (৫৫) ও তার নাতনি জান্নাত (৫)।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সকাল ৮টা ২৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরপর তাদের চেষ্টায় সকাল ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ৬টি ঘর পুড়ে যায় এবং আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অর্জুন বাড়ৈ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে তিনটি ইউনিট পৌঁছে পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তবে স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই সময়ে ঘরে দাদি-নাতনি ঘুমিয়ে ছিলেন। আগুন লেগে যাওয়ায় তারা ঘর থেকে বের হতে পারেননি।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আগুনে পুড়ে দুজন মারা গেছেন।

 

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
  • ০৮ নভেম্বর ২০২৬
গোল্ডেন বুট জিতলেন মেসি
  • ০৮ নভেম্বর ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিপ্লবী…
  • ০৮ নভেম্বর ২০২৬
নেতৃত্বে সালাম-রবিন, পদ পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েলও
  • ০৮ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২, সড়ক অবরোধ
  • ০৮ নভেম্বর ২০২৬
৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950