গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ PM
আওয়ামী লীগ নেতা সাব্বির খানের পুড়ে যাওয়া বাড়ি

আওয়ামী লীগ নেতা সাব্বির খানের পুড়ে যাওয়া বাড়ি © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের বেজড়া গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে ঘরের আসবাবসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়াহিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ঘরের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার সময় সাব্বির খান এলাকায় না থাকায় তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬