কারা হেফাজতে বাড্ডা থানা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ PM
ওয়াসিকুর রহমান বাবু

ওয়াসিকুর রহমান বাবু © সংগৃহীত

কারা হেফাজতে মারা গেছেন রাজধানী ঢাকার বাড্ডা থানা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বাবু। আজ রবিবার (২১ ডিসেম্বর) তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ।

তিনি বলেন, গত সেপ্টেম্বরে গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগার-২ এ নেওয়া হয় ওয়াসিকুরকে। একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর হলে আজ বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পুলিশের একটি দল এসেছিল।

‘‘বিকাল সোয়া ৪টার দিকে পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের ফটকেই অজ্ঞান হয়ে পড়েন ওয়াশিকুর। তাৎক্ষণিকভাবে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় জনতার হাতে বাবু আটক হন বলে জানা গেছে।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬