একটি ইসলামী দলের সঙ্গে সমঝোতা, যে চার আসনে প্রার্থী দিচ্ছে না বিএনপি

২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ PM
বিএনপির সঙ্গে জমিয়ত উলামায়ে ইসলামের সমঝোতার পর সংবাদ সম্মেলন

বিএনপির সঙ্গে জমিয়ত উলামায়ে ইসলামের সমঝোতার পর সংবাদ সম্মেলন © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে ইসলামপন্থী রাজনৈতিক দল জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সমঝোতা হয়েছে।

সমঝোতা অনুযায়ী, বিএনপি জমিয়তের জন্য ৪ টি আসন ছেড়ে দিয়েছে, যার বিনিময়ে সারাদেশে বিএনপির বিপরীতে দলটি নিজেদের আর কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে না। তবে জমিয়তের প্রার্থীরা নিজেদের প্রতীক খেজুর গাছ মার্কায় নির্বাচন করবে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চার আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।

চারটি আসন হল: নিলফামারী-১ (ডোমার-ডিমলা), যেখানে প্রার্থী হচ্ছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম; নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) -এ মুফতী মনির হোসাইন কাসেমী; সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) -এ মাওলানা মোঃ উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) -এ প্রার্থী হচ্ছেন মাওলানা জুনায়েদ আল-হাবীব।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সমঝোতা করা আসনগুলোতে বিএনপির কোনো প্রার্থী থাকবে না এবং সারা বাংলাদেশে আর কোনো আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না বলে সমঝোতা হয়েছে।

সংবাদ সম্মেলনে জমিয়তে ওলামায়ে ইসলামের আমীর মাওলানা ওবায়দুল্লাহ ফারুকসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬