চার আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না: মির্জা ফখরুল

২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১১ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ PM
জমিয়ত উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির সমঝোতার পর সংবাদ সম্মেলন

জমিয়ত উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির সমঝোতার পর সংবাদ সম্মেলন © টিডিসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে ইসলামপন্থী রাজনৈতিক দল জমিয়ত উলামায়ে ইসলামের সমঝোতা হয়েছে।

সমঝোতা অনুযায়ী, বিএনপি জমিয়তের জন্য ৪টি আসন ছেড়ে দিয়েছে, যার বিনিময়ে সারাদেশে বিএনপির বিপরীতে দলটি নিজেদের আর কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, চার আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সমঝোতা করা আসনগুলোতে বিএনপির কোনো প্রার্থী থাকবে না এবং সারা বাংলাদেশে আর কোনো আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না বলে সমঝোতা হয়েছে।

সংবাদ সম্মেলনে জমিয়তে ওলামায়ে ইসলামের আমীর মাওলানা ওবায়দুল্লাহ ফারুকসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬