পরিবারসহ বিএনপি প্রার্থী জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ PM
ড. মো. জালাল উদ্দিন

ড. মো. জালাল উদ্দিন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্যর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানান।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন— জালাল উদ্দিনের স্ত্রী শাহানাজ পারভিন, দুই ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী ও সাঈদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসিনীমা তানভী।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধিবহির্ভূত অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে।

আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এবারও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ২০ অক্টোবর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬