ডেইলি স্টার বা প্রথম আলো নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে: মির্জা ফখরুল

২২ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

ডেইলি স্টার বা প্রথম আলো নয়, গণতন্ত্রের ওপর আঘাত এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার অধিকার তার ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জায়গায় আঘাত এসেছে।’ 

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখানে আমি এসেছি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে। আমি জানি না এ মুহূর্তে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখবো বলে। আজ যে বাংলাদেশ দেখছি—এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। অত্যন্ত পরিষ্কার, এখানে কথা বলার কিছু নেই।’

আরও পড়ুন: এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

তিনি বলেন, ‘আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই—তাদের আজ শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আপনাদের আহবান জানাব, শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা সবাই ঐক্যবদ্ধ হোন। এই অপশক্তিকে রুখে দিতে হবে।’

শিশু রামিসা হত্যা: সোহেলের স্ত্রী স্বপ্না কারাগারে 
  • ২০ মে ২০২৬
কিউএস-টাইমস হায়ারসহ দেশি-বিদেশি র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে …
  • ২০ মে ২০২৬
একদিনে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু
  • ২০ মে ২০২৬
পরিচালকের নামফলক-কক্ষ ভাঙচুর, মানসিক রোগ বিশেষজ্ঞকে ঢাকায় ব…
  • ২০ মে ২০২৬
নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮,৩১৯ জনের ফল …
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081