এক বছর আগের মির্জা ফখরুলের অসুস্থ হওয়ার ভিডিও নতুন করে প্রচার

১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৫ PM
গত বছরের বিজয় দিবসে স্মৃতিসৌধে গিয়ে মির্জা ফখরুলের অসুস্থ হওয়ার ভিডিও নতুন করে প্রচার

গত বছরের বিজয় দিবসে স্মৃতিসৌধে গিয়ে মির্জা ফখরুলের অসুস্থ হওয়ার ভিডিও নতুন করে প্রচার © টিডিসি সম্পাদিত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থ হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের পর ২২ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে শেয়ার করা হচ্ছে। 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বক্তব্য চলাকালীন সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হার্ট অ্যাটাকের শিকার হন।

আরও পড়ুন: এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান

তবে এ দাবিটি সঠিক নয়। কারণ তিনি এবার বিএনপির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাননি। এবার দলের শীর্ষ নেতাদের মধ্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ স্মৃতিসৌধের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানও কর্মসূচিতে অংশ নেন।

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ দেখুন এখানে।

এছাড়া ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, ২০২৪ সালের বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সাভারের স্মৃতিসৌধে গিয়েছিলেন মির্জা ফখরুল। সেদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে তাকে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছিল ও তিনি চিকিৎসাধীন ছিলেন।

সেদিন গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, গত বছরের বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মির্জা ফখরুলের অসুস্থ হওয়ার ভিডিও নতুন করে প্রচার করা হচ্ছে। তাই তার অসুস্থ হওয়ার ঘটনাটি নতুন নয়।

নতুন পে স্কেলে প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষকদের বেতন কত…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে পর্যটকের ভাটা, তিন বেলার খাবার জোগাতে হিমশিম …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না:…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি, ৩৫ যাত্রী উদ্ধার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬