ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট আইডি কার্ড এডিট করে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আওয়ামী বয়ান প্রচার

০২ জুন ২০২৬, ১০:৫২ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ১০:৫৬ PM
ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট আইডি কার্ড এডিট করে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আওয়ামী বয়ান প্রচার

ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট আইডি কার্ড এডিট করে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আওয়ামী বয়ান প্রচার © সংগৃহীত

সম্প্রতি ‘Niave Sarae’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি অনুশোচনামূলক পোস্ট ভাইরাল। পোস্টটিতে নিজেকে ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী দাবি করে তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করেন।

তাবে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জুলাই আন্দোলনে অংশগ্রহণ নিয়ে অনুশোচনা প্রকাশের দাবিটি সত্য নয়। 

পোস্টদাতা নিজেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে (এলএলবি) ব্যাচেলর অব ল'-এর শিক্ষার্থী দাবি করলেও আইডি কার্ডের নম্বরধারী ছাত্রী ভিন্ন একজন ব্যক্তি, ‘Niave Sarae’ নন।  বরং অন্য এক শিক্ষার্থীর আইডি কার্ড এডিট করে, এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি পরিবর্তন করে এবং একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপ সূত্রে জানা গেছে, কার্ডটির তথ্য ও আইডি নম্বরের সঙ্গে ‘Niave Sarae’ নামের কোনো ব্যক্তির মিল নেই। 

যাচাইয়ে জানা যায়, এটি ব্র্যাক ইউনিভার্সিটির অন্য এক ছাত্রীর প্রকৃত আইডি কার্ড, যেখানে ডিজিটাল সম্পাদনার মাধ্যমে ভিন্ন একজন তরুণীর ছবি সংযুক্ত করা হয়েছে।

আইডি কার্ডটির উৎস অনুসন্ধান করে জানা যায়, মূল ছবিটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়েছিল কার্ডটির প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্দেশ্যে। 

কার্ডের ছবিটি যিনি উক্ত গ্রুপে পোস্ট করেছিলেন তিনি নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, আমার এক সহকর্মী রাস্তায় আইডি কার্ডটি কুড়িয়ে পেয়েছিলেন। আমি সেটি আমাদের ইউনিভার্সিটির একটি গ্রুপে পোস্ট করি। পরবর্তীতে কার্ডের আসল মালিক আমার সাথে যোগাযোগ করলে আমি সেটি তাঁর ঠিকানায় পাঠিয়ে দিই। যেহেতু অন্য অনেক শিক্ষার্থী পোস্টে ওই ছাত্রীকে মেনশন করছিলেন, তাই তিনি আমাকে পোস্টটি ডিলিট করে দিতে অনুরোধ করেন এবং আমি পোস্টটি ডিলিট করে দিই।

এছাড়া পোস্টে ব্যবহৃত পতাকা হাতে থাকা কথিত আন্দোলনকারী তরুণীর ছবিগুলো একাধিক এআই শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করে দেখা যায়, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন বা বিকৃত করা হয়েছে।

অন্যদিকে, পোস্টটি যে ‘Niave Sarae’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে সেই অ্যাকাউন্টটি সম্প্রতি খোলা হয়েছে। অ্যাকাউন্টটি খোলা হয় গত ১৮ এপ্রিল। 

অর্থাৎ, ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং অন্য এক শিক্ষার্থীর আইডি কার্ড বিকৃত করা, এআই-পরিবর্তিত ছবি ব্যবহার করা এবং একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে মিথ্যা বয়ান প্রচারের প্রমাণ পাওয়া গেছে।

সূত্র: দ্য ডিসেন্ট

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9