মামলা ও গ্রেপ্তার এড়াতে বিএনপিতে যোগদান, পরদিনই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ PM
গ্রেপ্তার মো. শাহীন মিয়া

গ্রেপ্তার মো. শাহীন মিয়া © সংগৃহীত

মামলা, গ্রেপ্তার ও পুলিশের হয়রানি এড়াতে বিএনপিতে যোগদানের পরদিন গ্রেপ্তার হলেন সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. শাহীন মিয়া। আজ সোমবার (২২ ডিসেম্ববর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটক মো. শাহীন মিয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। রাজনৈতিকভাবে তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

জানা যায়. মামলা, গ্রেপ্তার ও পুলিশের হয়রানি থেকে মুক্তি পেতে গতকাল রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দেন মো. শাহীন মিয়া। এসময় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন। যোগদানের পরপরই দেবিদ্বার পৌর এলাকায় বিএনপি ও ধানের শীষের মিছিলে অংশ নিয়ে স্লোগান দি‌তে দেখা যায় শাহীনকে।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শামসুল আলম বলেন, শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষ‌য়ে বিস্তারিত পরে জানানো হবে।

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬