মনোনয়ন পেলেন না এনসিপির আলোচিত নেতা নুসরাত তাবাসসুম

১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ PM
নুসরাত তাবাসসুম

নুসরাত তাবাসসুম © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। তবে আলোচিত নেতা ও দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এই তালিকায় জায়গা পাননি।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন। এসময় তিনি জানান, শাপলা কলি মার্কার পক্ষে দলীয় নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

আরও পড়ুন: মনোনয়ন চেয়েও পাননি এনসিপির আলোচিত নেতা সামান্তা শারমিন

নুসরাত তাবাসসুম এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখছেন। গত ১৩ নভেম্বর তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেন এবং পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রথম দফা তালিকায় তার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

উল্লেখ্য, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage