হাসনাত-সারজিস নির্বাচন করবেন কোন আসনে, বিএনপি-জামায়াতের প্রার্থী কারা

১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ PM
হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

জানা গেছে, হাসনাতের আসনে বিএনপি থেকে লড়বেন সাবেক চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি দেবিদ্বার আসন থেকে ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন ও ২০০১ সালে টানা চারবার সাংসদ নির্বাচিত হন।

এই আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। তিনি কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।  

অন্যদিকে পঞ্চগড়-১ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এই আসনে জামায়াত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা জামায়াতের আমির ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9