চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাহাবুব আলম

১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ PM
মাহাবুব আলম

মাহাবুব আলম © সংগৃহীত

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম। এছাড়াও তিনি নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তরুণ ও উদীয়মান রাজনীতিবিদ মাহবুব আলম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। 

এ ছাড়া তিনি ইয়েস গ্রুপ-টিআইবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম লিডার এবং চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 

দেশে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। 

রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা মাহবুব আলম সম্প্রতি ‘এনসিপির যাত্রা’ শিরোনামে একটি বই লিখেছেন। এ ছাড়া দেশি-বিদেশি পত্রিকা ও জার্নালে অনেক লেখা প্রকাশিত হয়েছে। 

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক জিটি২০ সম্মেলন-২০২৩ তিনি অংশগ্রহণ করেন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage