এনসিপিকে বয়কট, হাত হারানো সেই আতিক বিএনপিতে যোগ দিতে চান

০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ PM
আতিক গাজী

আতিক গাজী © টিডিসি সম্পাদিত

ছোটবেলা থেকে বিএনপিকে পছন্দ জানিয়ে এ দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে হাত হারানো যুবক আতিকুল গাজী। রবিবার (০৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে বিএনপির পাশে থাকার কথা জানান এ জুলাই যোদ্ধা।

আতিক গাজী বলেন, ২০১৯-২০ সাল থেকে বিএনপিকে আমার পছন্দ। শেখ মুজিবের রাজনীতির ইতিহাস শুনেছি, খুনি হাসিনার রাজনীতি নিজের চোখে দেখেছি. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির ইতিহান শুনেছি, দেশের খারাপ সময়ে দেশের হাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির ইতিহাস শুনেছি। আমার কাছে মনে হয়েছে বিএনপির রাজনীতি উত্তম, তাই ছোটবেলা থেকেই বিএনপিকে আমার পছন্দ।’

৫ আগস্টের পর বিএনপির রাজনীতি কিছুটা ভিন্ন ছিল জানিয়ে এ জুলাই যোদ্ধা বলেন, সেজন্য লোকসমাজে মুখ ফুটে বিএনপিকে পছন্দের কথা বলা হয়নি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতের রাজনীতি ভিন্ন হবে বলেই ভেবেছিলাম। কিন্তু ধীরে ধীরে তারা সেই পথকে অনুসরণ করছে, যেই পথে ৫ আগস্টের পর হেটেছিল বিএনপি। তবে গত দুই মাস ধরে বিএনপি তাদের আগের পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে আমার মনে হয়েছে। যেই পথ দেখিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া।

আতিক গাজী আরও বলেন, ‘আমার মনে হয়েছে আমার ছোটবেলার পছন্দের দল বিএনপির পাশে থেকে দেশের মানুষের জন্য নিজেকে উজার করে দিতে পারলে ভালো লাগবে।’

এর আগে গত ২৬ নভেম্বর এক ভিডিও বার্তায় এনসিপিকে বয়কটের ঘোষণা দেন আতিক গাজী। বাউল ইস্যুতে এনসিপির একটি বিবৃতির পর এমন ঘোষণা দেন আতিক।

ভিডিও বার্তায় আতিক বলেন, ‘আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি, তারা ঘুরিয়ে–পেচিয়ে মিথ্যাগুলোকে আড়াল করার চেষ্টা করছে।’

তিনি অভিযোগ করেন, ‘‘এনসিপি ‘মত প্রকাশের স্বাধীনতা’র কথা বললেও বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করায় তারা অবস্থান স্পষ্ট করেনি। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, কিন্তু তাই বলে আল্লাহ তায়ালা বা তাঁর রাসূল (সা.) সম্পর্কে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আমি এটি মেনে নিতে পারি না।”

তিনি আরও জানান, এনসিপি ভুল স্বীকার করে তওবা না করা পর্যন্ত তিনি দলের সব ধরনের কার্যক্রম বয়কট করবেন। আতিকের ভাষায়, “যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে না আসবে, ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।”

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9