ঢাকা-১১ আসনে নাহিদ, বিএনপি-জামায়াতের প্রতিদ্বন্দ্বী কারা?

১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ PM
 নাহিদ, এম এ কাইয়ুম, আতিকুর

নাহিদ, এম এ কাইয়ুম, আতিকুর © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।  বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন। এই আসনটি বাড্ডা-ভাটারা-রামপুরা নিয়ে গঠিত। অন্যদিকে গত ৩ নভেম্বর বিএনপি থেকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এম এ কাইয়ুমকে। জামায়াত থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান। 

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদ) নিয়ে গঠিত।

এই আসনে গত ৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬