এনসিপির কৃষি সেলের প্রধান হলেন গোলাম মর্তুজা সেলিম

০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ PM
গোলাম মর্তুজা সেলিম ও এনসিপির লোগো

গোলাম মর্তুজা সেলিম ও এনসিপির লোগো © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষি সেল সম্পাদক হিসেবে কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গোলাম মর্তুজা সেলিম এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং দল থেকে ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী। সিলেটে জুলাই গণ‌অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। জুলাই গণ‌অভ্যুত্থানের পর নাগরিক প্লাটফর্ম জাতীয় নাগরিক কমিটি কৃষি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া এনসিপির কৃষিবিদ উইংয়ের প্রস্তত কমিটির প্রধান সমন্বয়ক হিসেবেও রয়েছেন।

রাজনীতি ছাড়াও গোলাম মর্তুজা সেলিম সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সেলের সহ-সম্পাদক হিসেবে রয়েছেন সাকিব মাহদী। এ ছাড়া সেল সদস্য হিসেবে রয়েছেন জয়নাল আবেদীন শিশির, অ্যাডভোকেট সাকিল আহমাদ, আসাদ বিন রনি, ফিহাদুর রহমান দিবস, তৌহিদ আহমেদ আশিক, ইফতেখারুল ইসলাম ও উমর ফারুক।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬