চিকিৎসাধীন জামায়াত নেতার খোঁজ নিলেন আখতার

২৯ নভেম্বর ২০২৫, ০৮:৫২ AM
জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসাপাতালে এনসিপি নেতা আখতার

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসাপাতালে এনসিপি নেতা আখতার © সংগৃহীত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের এইচডিইউতে চিকিৎসারত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরেরকে দেখতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে গিয়ে সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন আখতার হোসেন। পরে চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে, ডা. তাহেরের দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কয়েক দিন ধরে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

জামায়াত আমির তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেছেন। একইসঙ্গে তার আশু আরোগ্যের জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিনই সন্ধ্যায়, ডা. তাহেরকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬