শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার

২৮ নভেম্বর ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:২৭ PM
জামায়াত লোগো

জামায়াত লোগো © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার রুকনিয়াত বা সদস্যপদ বাতিলের পাশাপাশি তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতা হলেন- গাজীপুর জেলা সদর জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমান। 

তার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২৮ নভেম্বর (জুমাবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা ভঙের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) এবং গাজীপুর জেলা সদরের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬