বাগেরহাটে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

২৮ নভেম্বর ২০২৫, ০৩:১৭ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি © টিডিসি

বাগেরহাটের সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির ব্যাংকের মোড়স্থ কার্যালয়ে দুর্বৃত্তরা গোপনে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ দলীয় নেতাকর্মীদের।

তাদের দাবি, পরিকল্পিতভাবে কার্যালয়ের ভেতরের আসবাবপত্রে আগুন দেওয়ায় বাইরে থেকে সারাদিন কিছুই বোঝা যায়নি। সন্ধ্যায় অফিস খুলে তারা ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার দৃশ্য দেখে হতবাক হন।

এ বিষয়ে কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভেতরের সবকিছু পুড়ে গেছে। এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, ‘এর আগেও আমাদের একাধিক অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা নোংরা রাজনীতিতে বিশ্বাস করি না। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।’

কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শেখ তানভীর বলেন, ‘দেখে মনে হচ্ছে খুব গোপনে আগুন দেওয়া হয়েছে। যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি চেয়ার, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি, ফাইলসহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9