‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

২৭ নভেম্বর ২০২৫, ০৬:০২ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © সংগৃহীত

‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সাতদিন ব্যাপী সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  এই কর্মসূচি আগামী ৭ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি মামলার রায়ের প্রতিক্রিয়ায় রিজভী আহমেদ বলেন, সামরিক স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদে চরিত্র ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছে। তারা গণতন্ত্রকে ছুরি দিয়ে আঘাত করেছেন। ব্যাংক লুট করেছিলেন এরশাদ, আর চূড়ান্ত রূপ দিয়েছিলেন শেখ হাসিনা।

আরও পড়ুন: কুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খুঁটিনাটি

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি। নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই।

রিজভী বলেন, রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে ব্যবহার করে দেশের আইনকে নিজের স্বার্থে প্রয়োগ করেছেন শেখ হাসিনা।

রুহুল কবির রিজভী আরও বলেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম-খুন এখন হচ্ছে না। রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নেই সরকারে। কোর্টকে প্রভাবিতও করার কোনো ঘটনা নেই, যা শেখ হাসিনা করেছিলেন। সব নিয়ন্ত্রণ ছিল হাসিনার। যারা নিজের দেশে নিজের সন্তান, ছাত্র, শ্রমিক হত্যা করে, তাদের বিচার হবেই। পাপ বাপকেও ছাড়ে না। বিচারহীন থাকতে পারে না।

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬