দলে অনুপ্রবেশকারী নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

২৮ নভেম্বর ২০২৫, ০৬:১০ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৬:১০ AM
বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ © সংগৃহীত

দলে অনুপ্রবেশকারী ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসপন্থী কর্মীদের মধ্যে পারিবারিক কলহ রাজনৈতিক সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের বাড়িঘরেও ভাঙচুর হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: আন্দোলনকারীদের দখলে এনটিআরসিএ ভবন, লাঞ্ছনা আতঙ্কে বাইরে ঘুরছেন কর্মকর্তারা

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, ৫ আগস্টের পরে আওয়ামী লীগের কয়েকজন নেতা শাহাবুর মোল্লার গ্রুপে যোগ দিয়ে সংঘর্ষে উসকানি দিচ্ছেন। তবে এ বিষয়ে শাহাবুর মোল্লার মন্তব্য পাওয়া যায়নি। ফুরসন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদ বিশ্বাস বলেন, আওয়ামী লীগের লোকজন এখন বিএনপি পরিচয়ে সংঘর্ষ করছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বেরোবির ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. আবু হানিফ সরকার
  • ২৪ জুলাই ২০২৬
ওসমানী মেডিকেলে ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল
  • ২৪ জুলাই ২০২৬
বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীল, সম্পাদক…
  • ২৪ জুলাই ২০২৬
মাদ্রাসা ছাত্রীদের জন্য ফুটবল দল গঠন বাধ্যতামূলক নয়
  • ২৩ জুলাই ২০২৬
শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ২৩ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শহীদ মামুন হল মসজিদে ডিজিটাল ঘড়ি স্থাপন ছাত্…
  • ২৩ জুলাই ২০২৬