সিসিইউতে বেগম খালেদা জিয়া

২৭ নভেম্বর ২০২৫, ০২:১৮ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া।

দলের পক্ষ থেকে চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে, গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তার চেস্টে (বুকে) ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হচ্ছে। 

এবারের অসুস্থতার আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

পে স্কেলে ‘চলতি মাসেই ৩ মাসের বকেয়া’র খবর ফেবুকে, যা জানা য…
  • ২১ অক্টোবর ২০২৬
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রা…
  • ২১ অক্টোবর ২০২৬
নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ
  • ২১ অক্টোবর ২০২৬
একজন ব্যভিচার, একজন তথ্যপ্রযুক্তি— সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত…
  • ২১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানো নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর উল্টো সুর
  • ২১ অক্টোবর ২০২৬