মধ্য ডিসেম্বরে ফিরছেন তারেক রহমান, ভোটার হওয়া নিয়ে নতুন তথ্য দিল ইসি

২৭ নভেম্বর ২০২৫, ০৭:১০ AM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসের মধ্যভাগে দেশে ফিরতে পারেন। দেশে ফেরার পর তিনি ভোটার হবেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। তফসিল ঘোষণার আগে তার ভোটার হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত তিনি ভোটার হওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সদস্য আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে তিনি যে কোনো সময় ভোটার হতে পারবেন। তবে যাদের বয়স ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর হয়েছে তাদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা ভোটার হতে পারবেন না।

ইসির এ কর্মকর্তা আরও বলেন, যাদের বয়স বেশি, তাদের মধ্যে কেউ বাদ পড়লে তাদের ভোটার হওয়ার সুযোগ দেবে ইসি। এক্ষেত্রে কমিশন ওই এলাকার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে। যিনি নির্বাচনে অংশ নেবেন, তাকে মনোনয়নপত্র দাখিলের আগেই ভোটার হতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছিলেন। ৫ আগস্টের পর জোবাইদা রহমান দেশে ফিরে ভোটার হলেও তারেক রহমান ভোটার হননি। ভোটার হওয়ার জন্য এখন পর্যন্ত তিনি নির্বাচন কমিশনে আবেদনও করেননি। দেশে ফিরেই তিনি ভোটার হবেন বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9