কবে দেশে ফিরবেন তারেক রহমান, ধারণা দিলেন আব্দুল আউয়াল মিন্টু

২৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ PM
আবদুল আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ যা-ই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান তফসিল ঘোষণার সাথে সাথেই দেশে ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দাগনভূঞার তুলাতলী এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

আবদুল আওয়াল মিন্টু বলেন, আমরা এ সরকারকে সমর্থন  দিয়ে যাচ্ছি প্রথম থেকেই এবং এখনও সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা আশা করি সরকার অবাধ ও সুষ্ঠু  নির্বাচন উপহার দেবে। পরিবেশ যেটাই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। আর খুব শীগ্রই তারেক রহমান দেশে ফিরবেন।

এর আগে পথসভায় বক্তব্যে আবদুল আওয়াল মিন্টু বলেন, আমি এ প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। বাংলাদেশের আর্থ–সামাজিক অবস্থা বদলাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। এ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এমন একটি সরকার গঠিত হবে, যে সরকার দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। আপনারা ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব।

এর আগে দুপুরে ফেনীর প্রবেশদ্বার ফতেহপুরে বিএনপি নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে আবদুল আওয়াল মিন্টুকে স্বাগত জানান। পথিমধ্যে সিলোনিয়া বাজার, বেকের বাজার ও দাগনভূঞার তুলাতুলিতে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় মিন্টুসহ বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পথসভায় বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।

এমপাসি যেন মানবপ্রাচীর, আবারও ফিরিয়ে দিলেন বেলিংহামকে
  • ০১ জুলাই ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৯ শিক্ষার্থ…
  • ০১ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে চাপে রেখেই বিরতিতে ডিআর কঙ্গো
  • ০১ জুলাই ২০২৬
পবিপ্রবি নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২, আবেদন ২০ জুল…
  • ০১ জুলাই ২০২৬
অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড, পোস্টে লেগে ফিরল উইসার শট
  • ০১ জুলাই ২০২৬
৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি…
  • ০১ জুলাই ২০২৬