এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা বিকেলে, কারা থাকছে

০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ PM
জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি © সংগৃহীত

দুই সপ্তাহের আলোচনা শেষে আজ রোববার বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন নির্বাচনী জোট ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। আলোচনায় থাকা চার দলের মধ্যে জোটে থাকছে না গণ অধিকার পরিষদ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জোটের নাম দেওয়া হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’। 

এ বিষয়ে আজ দুপুর ১২টার দিকে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানান, বিকেল চারটায় ডিআরইউতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির নেতারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: প্রাথমিকের ৯৬ শতাংশ বই পৌঁছেছে থানায়, শিক্ষার্থীরা পাবে কবে?

এবি পার্টির একটি সূত্রও সংবাদ সম্মেলন ও জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, সংবাদ সম্মেলনে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ আরও কয়েকটি দলের নেতারা থাকতে পারেন।

এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সমন্বয়ে নতুন নির্বাচনী জোট গঠনের আলোচনা শুরু হয় গত মাসের শেষদিকে। ২৭ নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জোট ঘোষণার পরিকল্পনা থাকলেও তার আগের দিন রাত পর্যন্ত ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে চার দলের শীর্ষ নেতাদের বৈঠকে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950