সারজিসকে ‘অবাঞ্চিত’ ঘোষণা: পরের দিনই সাবেক এনসিপি নেতার দুঃখ প্রকাশ

০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ PM
অবাঞ্চিত ঘোষণা করা এনসিপি নেতা এবং সারজিস আলম

অবাঞ্চিত ঘোষণা করা এনসিপি নেতা এবং সারজিস আলম © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয় গত শুক্রবার (৫ ডিসেম্বর)। এর একদিন পরই দুঃখ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার একটি পোস্টে রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সন্ত্রাসী রুবেলের সহযোগী আওয়ামী দোসর সাইফুল এবং তার প্রশ্রয়দাতা রাজশাহী অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের বিরুদ্ধে বলতে গিয়ে আমি অনাকাঙ্ক্ষিতভাবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সারজিস আলমকে জড়িয়ে ফেলি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

আরও পড়ুন: জুলাইযোদ্ধা সেই মাওলানা শফিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

এর আগে, শুক্রবার রাতে সারজিসকে অবাঞ্চিত ঘোষণা করে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই দালাল ইমরান ইমন। আমরা দেখেছি, এই এমরান ইমন সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সারজিস আলমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোন ভ্রুক্ষেপ নাই। তার মানে এর সাথে খোদ সারজিস আলম নিজে জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।

জানা গেছে, গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলার কমিটি ঘোষণা করে দলটি। এরপর থেকে তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দলের একাংশ বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে। এ নিয়ে একই কমিটির পাঁচজন সদস্য পদত্যাগও করেছেন। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মাঝে আলোচনা ও সমালোচনা চলছে। 

 

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9