তাসনিম জারা যে আসনে নির্বাচন করবেন জানালেন সারজিস আলম

১১ নভেম্বর ২০২৫, ০৫:৫০ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ AM
তাসনিম জারা

তাসনিম জারা © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ৯ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়।

সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তাসনিম জারার নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গত ৪ নভেম্বর (রবিবার) রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।’ তিনি আরও জানান, জুলাই সনদ নিয়ে জটিলতা কাটলেও যথাসময়ে নির্বাচন হবে কিনা, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

দলীয় খসড়া তালিকা অনুযায়ী, আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১১ আসনে, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনে, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪ আসনে, আকরাম হুসেইন ঢাকা-১৩ আসনে, খান মুহাম্মদ মুরসালীন ঢাকা-৬ আসনে, ইমরান হোসেন ঢাকা-২ আসনে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা লড়বেন ঢাকা-৯ আসনে।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9