সমন্বয় সভায় সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধীর সাবেক নেতার বাগবিতণ্ডা

২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৮ AM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৯ AM
সারজিস আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ওমর ফারুক

সারজিস আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ওমর ফারুক © ভিডিও থেকে নেওয়া

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে মানিকগঞ্জে এক সমন্বয় সভার আয়োজন করে এনসিপি। সভা চলাকালে ওমর ফারুক সভাস্থলে প্রবেশ করে সারজিস আলমের সঙ্গে হট্টগোলের সৃষ্টি করে। এ নিয়ে ঘটনার কিছুক্ষণ পরই একটি ভিডিও মানিকগঞ্জের স্থানীয় সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ওমর ফারুক সারজিস আলমকে উদ্দেশ্যে করে ধমকের সুরে বলছেন ‘এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগের ক্যাডাররা! আমরা এই জায়গার স্টেকহোল্ডার! উনি জামায়াতের লোক!’

উত্তরে সারজিস আলম বলেন, ‘জামায়াতের কেউ এনসিপিতে আসতে পারে না? আপনি এদিকে আসেন। আপনার কী সমস্যা? আপনি মিডিয়ার সামনে এসব কথা বলতে পারেন না!’

ঘটনাটির পর ফেসবুকে ও স্থানীয় জনসাধারণের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদারের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬