প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা কবে, জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

০৪ মার্চ ২০২৬, ০৭:১০ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৭:৫১ PM
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠানপ্রধান পদে নিয়োগের আগামী ১৮ এপ্রিলই নিতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যদিও এ নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের শিক্ষাগত অভিজ্ঞতার বৃদ্ধির বিষয়টি এখনো ঝুলে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বুধবার (৪ মার্চ) এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা আগামী ১৮ এপ্রিলই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা নিতে চাই। সেভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ১৮ বছর করা হবে কি না তা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।’

এদিকে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে মোট ৮৬ হাজার ৪৪৫ জন প্রার্থী আবেদন করেছেন। এই আবেদন তিনটি গ্রুপে ভাগ করেছে এনটিআরসিএ। এই তিন গ্রুপের পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা তিন ভাগে হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ক গ্রুপে রয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে ৩ হাজার ৭৭৮ জন, স্নাতক (পাস) কলেজে উপাধ্যক্ষ পদে ৬ হাজার ৭৩৮, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ২১ হাজার ৪৬২, ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ১ হাজার ৩৬৩ জন, দাখিল মাদ্রাসার সুপার পদে ২ হাজার ৯৮২ জনসহ এই গ্রুপে মোট ৩৬ হাজার ৩২৩ জন আবেদন করেছেন।

খ গ্রুপে ব্যবসায় ব্যবস্থাপনা কলেজে অধ্যক্ষ পদে ৮১৪ জন, স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ পদে ৬২৪ জন, মাধ্যমিক বিদ্যালয়ে সহ-প্রধান শিক্ষক পদে ২৮ হাজার ৭৬৮ জন, কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ৫৯৭ জন এবং আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে ১ হাজার ৬৮৫ জনসহ মোট ৩২ হাজার ৪৮৮ জন আবেদন করেছেন।

গ গ্রুপে ভোকেশনালে সুপার পদে ৫৫৬ জন, উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে ৬ হাজার ২১৩ জন, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫ হাজার ২০০ জন, কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ৪৫৪ জন, দাখিলের সহকারী সুপার পদে ৩ হাজার ২৬২ জন, আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ৮৪১ জন এবং ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ১ হাজার ১০৮ জনসহ মোট ১৭ হাজার ৬৩৪ জন আবেদন করেছেন।

পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9