‘প্রধান উপদেষ্টা দুইবার বিদেশ ঘুরে এলেন, কিন্তু রিপিট ক্যাডারের ফাইল নড়ে না’

২১ অক্টোবর ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:২৯ AM
মো. মাহবুব কবীর মিলন এবং সারজিস আলম

মো. মাহবুব কবীর মিলন এবং সারজিস আলম © সংগৃহীত ও সম্পাদিত

৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষর অদৃশ্য কারণে আটকে আছে বলে অভিযোগ ওঠেছে।

বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ নিয়ে তিনি গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের লেখাটি আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ফেসবুকে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। 

তাদের ভাষ্য, ‘৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না।’

আরও পড়ুন: দেড় মাস ধরে কর্মস্থলে না থাকায় নিয়োগ বাতিল সহকারী কমিশনারের

মাহবুব কবীর মিলন ও সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস: 
‘৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না।’
‘হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় দুইবার বিদেশ ঘুরে এলেন। কিন্তু ফাইল নড়ে না।’
‘এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করেছে এর ওপর।’

মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬
শিশুদের শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যান্সারের কারণ, জেনে নিন
  • ১২ অক্টোবর ২০২৬