দেড় মাস ধরে কর্মস্থলে না থাকায় নিয়োগ বাতিল সহকারী কমিশনারের

২১ অক্টোবর ২০২৫, ০৮:২১ AM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার © লোগো

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সহকারী কমিশনার মো. শফিকুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। তার নিয়োগ বাতিল করে গতকাল (সোমবার) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, ৪১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে গত বছরের ২৮ জুলাই প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের ২৯ জুলাই কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে যোগ দেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তার শিক্ষানবিশ চাকরিকাল সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়।

এতে আরও বলা হয়, শফিকুলের আচরণ ও কর্মসম্পাদন শিক্ষানবিশ চাকরির উপযোগী না হওয়ায় বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী তার নিয়োগের অবসান করা হলো।

 

নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশ…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
  • ২২ নভেম্বর ২০২৬
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশল…
  • ২২ নভেম্বর ২০২৬
ভোটার তালিকা থেকে বাদ পড়ায় বাংলাদেশে পুশইনের হুমকি, আত্মহত্…
  • ২২ নভেম্বর ২০২৬
সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বেড়াতে এসে চা পান করছিলেন গোপালগঞ্জের সাবেক চেয়ারম্য…
  • ২২ নভেম্বর ২০২৬