নকলের অভিযোগে পরীক্ষা কেন্দ্র বাতিল ঘোষণা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের

২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ PM
বাউবি লোগো

বাউবি লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের বিএ ও বিএসএস পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রকাশ্যে নকলের অভিযোগ উঠেছে। এ প্রেক্ষাপটে পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত কেন্দ্রের পরিবর্তে পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও-কে নতুন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। 

এছাড়াও বাউবির ঠাকুরগাঁও উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-পরিচালক ড. মোঃ আসাদুল ইসলামকে দায়িত্বে অবহেলা ও নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আব্দুল মজিদ মন্ডলকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

আরও পড়ুন: ৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৪৪ প্রার্থী

এ প্রসঙ্গে বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কখনই পরীক্ষায় অসদুপায়কে প্রশ্রয় দেয় না। নকল প্রবণতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, বরং এটি শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত সকলকে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।’

অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬
মহাকাশে ধান লাগিয়ে চমক দেখাল চীন 
  • ১২ আগস্ট ২০২৬
কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
  • ১২ আগস্ট ২০২৬
আবেদন না করেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ, পরিবার পরিকল্পনা কর…
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬