৪১ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা বাতিল করল বোর্ড

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
৪১ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা বাতিল করেছে বোর্ড 

৪১ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা বাতিল করেছে বোর্ড  © সংগৃহীত

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪১ পরীক্ষার্থীর চলতি বছরের এসএসসি পরীক্ষা বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বোর্ডের শৃঙ্খলা কমিটির সভার কার্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সভাপতিত্বে বোর্ডের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

কার্য বিবরণীতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনায় বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের জবাব ইত্যাদি কমিটির সদস্যরা যাচাই-বাছাই করেন। প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন ও ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী শান্তি দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

পরীক্ষা বাতিল হওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬
এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
  • ১২ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ৮ নভেম্বর …
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬