জাকসু নির্বাচন, অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল বহাল

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ PM
অমর্ত্য রায়

অমর্ত্য রায় © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের রায় বহাল রেখে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। জাকসু নির্বাচন অনুষ্ঠিত আগামী ১১ সেপ্টেম্বর। 

মঙ্গলবার (৯ সেপ্টম্বর) বিকেলে চেম্বার জজ আদালত কর্তৃক হাইকোর্টের আদেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির।

শিশির মনির তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘জাকসু (জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি) নির্বাচন সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন মাননীয় চেম্বার জজ আদালত। যথারীতি ১১ তারিখ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।’ 

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ। এতে অমর্ত্যের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন পিতম। এ রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আজ বিকেলে শুনানি অনুষ্ঠিত হয়।

সার্বিক বিষয়ে অমর্ত্য রায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে আমি প্রার্থিতা হারিয়েছি। প্যানেলের সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬