জাকসুতে অমর্ত্য রায়ের প্রার্থিতার বিষয়ে হাইকোর্টের আদেশের বিপক্ষে শুনানি বিকেলে

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ PM
জাকসু নির্বাচনে ভিপি পদের প্রার্থী অমর্ত্য রায়

জাকসু নির্বাচনে ভিপি পদের প্রার্থী অমর্ত্য রায় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে বিকেলে শুনানি হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘আমরা হাইকোর্টের আদেশের বিপক্ষে চেম্বার আদালতে আপিল দায়ের করেছি। আজকে বিকেলে শুনানি হবে।’

আরও পড়ুন: আপনি পদত্যাগ করলে আমার কী, নারী সহকারী প্রক্টরকে হামিম

প্রসঙ্গত, আজ দুপুরে জাকসু নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অমর্ত্যের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মানজুর আল মতিন পিতম। 

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬