৪৪তম বিসিএসের ৪৬ প্রার্থী পূরণ করেননি গুগল ফরম, নতুন নির্দেশনা পিএসসির

০৭ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৮:৪৫ AM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন © ফাইল ছবি

৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে ৪৬জন রেজিস্ট্রেশন নম্বরধারী এখনও গুগল ফরম পূরণ করেননি। ১১ আগস্টের মধ্যে এ ফরম আবশ্যিকভাবে পূরণের অনুরোধ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৩ ও ২৯ জুলাইয়ের ৬৩ ও ৭৪ নম্বর বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী গুগল ফরম পূরণ করেননি।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন আরও ১৩৬ শিক্ষার্থী

এসব রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীকে https://forms.gl/XDRX2Y0B0AhUpxTB গুগল ফরমটি আবশ্যিকভাবে ১১ আগস্টের মধ্যে পূরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬