৪৮তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

০৪ আগস্ট ২০২৫, ০৮:৫৯ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৫:১২ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। আগামী ১৭ আগস্ট এ পর্যায়ের ভাইভায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় (এমসিকিউ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সহকারী সার্জন পদের ৮৬৪ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পিএসসির প্রধান কার্যালয়ের নেওয়া হবে এ পরীক্ষা।

তৃতীয় পর্যায়ে আগামী ১৭ থেকে ২১ আগস্ট সহকারী সার্জনদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা নেওয়া হবে ৬ থেকে ১০ আগস্ট। এ পর্যায়ে সহকারী ডেন্টাল সার্জন ও সহকারী সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আর দ্বিতীয় পর্যায়ে সহকারী সার্জনদের সাক্ষাৎকার নেওয়া হবে ১১ থেকে ১৪ আগস্ট।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা জেনে নিন

এর আগে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন। আর সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন। সাক্ষাৎকারের বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে নেই রাবি, নেপথ…
  • ২৪ জুন ২০২৬
শুভ জন্মদিন মেসি, রোজারিও থেকে বিশ্বজয়
  • ২৪ জুন ২০২৬
ভোরে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন
  • ২৪ জুন ২০২৬